× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নিউইয়র্কে ফুটপাতে গাড়ি উঠায় নিহত এক, আহত তের

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ মে, ২০১৭

নিউজ ডেস্ক:   যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যেরটাইমস স্কয়ারে ফুটপাতে পথচারীদের ওপর একটি গাড়ি উঠে গেছে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

নিউইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনার পর ওই গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।

নিউইয়র্ক ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আহত ১৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।গাড়িটি টাইমস স্কয়ারের কাছে সেভেনথ এভিনিউতে একটি বিভাজক পেরিয়ে পথচারীদের ওপর উঠে যায় বলে খবর পাওয়া গেছে। এর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সিবিএসের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনাটি সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয়। তবে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই গাড়িটি উল্টোপথে চালিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি পথচারীদের আঘাত করে।


এ ক্যটাগরির আরো খবর..