× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

দীপিকার হলিউড যাত্রা শুরু হতে যাচ্ছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: এক্স থ্রি ফ্রাঞ্চাইজির আগামী সিনেমায় হলিউডে পা রাখার সুযোগ পাচ্ছেন দীপিকা। পরিচালক ডি জে কারিউসো সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘‘আমরা জানুয়ারিতেই কাজ শুরু করছি। আর দীপিকার শুটিং ফেব্রুয়ারিতে।”

প্রিয়াঙ্কা চোপড়ার পর বলিউড থেকে এই সাফল্য পাবেন দীপিকা। হলি-কানেকশন নিয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসে নায়িকা বলেন, ‘‘আমি আর কী বলব, সিনেমার ব্যাপারে যা কিছু সব সময়ই বলবে।”

ভিন ডিজেলের সঙ্গে নিজের সিনেমা সম্পর্কে দীপিকা জানিয়েছিলেন, ‘‘ভিন আমার বন্ধু। ও এমন একজন মানুষ যাকে আমার দারুণ লাগে। কিন্তু সকলে যে বিষয়ে জানতে চাইছেন তার জন্য আর কিছুদিন অপেক্ষা করুন। সময় হলে ঠিক জানতে পারবেন।”

নায়িকার ওই উত্তরে বি-টাউনে আরও জল্পনা বে়ড়েছিল।

যদিও ‘পিকু’র সহ অভিনেতা ইরফান খান আগেই অভিনন্দন জানিয়েছিলেন দীপিকাকে। ফেসবুকে ইরফান লিখেছিলেন, ‘ভিন ডিজেলের সঙ্গে হলিউডে আত্মপ্রকাশের জন্য আমাদের আদরের পিকুকে অনেক অভিনন্দন।’


এ ক্যটাগরির আরো খবর..