× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী

ঢাকায় পাঠানো হচ্ছে ৪ বছরেরে বৃদ্ধশিশু বায়েজিদকে

admin
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০১৬

 মাগুরা প্রতিনিধিঃ দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত মাত্র চার বছর বয়সেই বৃদ্ধ মানুষের আকৃতি নেয়া বায়েজিদকে চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাগুরার সিভিল সার্জন আব্দুল লতিফ বলেন, “বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে রোববার বিকালে বায়েজিদকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কার্ডিয়াক ও শিশু কনসালটেন্ট মুস্তাফিজুর রহমান ও দেবাশীষ বিশ্বাসসহ পাঁচ চিকিৎসক তার রোগ নিয়ে পর্যালোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো সিদ্ধান্ত নেন। চলতি সপ্তাহের যেকোনো দিন তাকে ঢাকায় পাঠানো হবে বলে তিনি জানান।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃদ্ধের মতো চেহারা নিয়েই ভূমিষ্ট হয় বায়েজিদ। দিন দিন তার শরীরে বার্ধক্যের ছাপ আরও প্রকট হতে থাকে। জন্মের পর বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও কোনো ফল পাননি বলেও জানান তারা। চিকিৎসকদের ধারণা, ‘জিনগত’ সমস্যায় এমন হয়েছে বায়েজিদের। বায়েজিদ নামের এই শিশুটিকে নিয়ে  বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশে বিদেশে এই শিশুটির প্রতি আগ্রহ তৈরি হয়।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসকেরা শিশুটির চিকিৎসা ও গবেষণার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে। এরই প্রেক্ষিতে রোববার মেডিকেল বোর্ড গঠন করে তাদের আগ্রহের প্রতি সাড়া দিয়েছেন মাগুরা স্বাস্থ্য বিভাগ। দুপুরে শিশু বায়েজিদকে নিয়ে মা তৃপ্তি খাতুন এবং দাদা হাশেম শিকদার মাগুরা সদর হাসপাতালে মেডিকেল বোর্ডে উপস্থিত হন।


এ ক্যটাগরির আরো খবর..