× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ছাতকে মিথ্যা মামলা প্রত্যাহারে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::  ছাতকে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ও স্বেচ্ছাসেবকলীগ পৌর শাখার সভাপতি সাদমান মাহমুদ সানির উপরে থেকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭জুলাই) বিকেলে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদনি শেষে কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী চপলের পরিচালনায় অনুষ্ঠিত সবায় বক্তব্য রাখেন, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর ধন মিয়া, কৃষকলীগের যুগ্ম-আহবায়ক সাজিমুল হক, সাবেক ছাত্র নেতা পংকজ চৌধুরী, যুবলীগ নেতা শামীম তালুকদার, মঞ্জু মিয়া, জাহাঙ্গির আলম, মৃদৃল দাস, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত মামুন, সহ সভাপতি মিজান আহমদ, স্বেচ্ছাসেবকলীগের সাদেক আহমদ, শ্রমিকলীগ নেতা খলিলুল রহমান, গোলাম মোস্তফা, মিয়া হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ,  কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির তালুকদার, সাধারন সম্পাদক বুরহান উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা মাহির চৌধুরী, মোস্তাক আহমদ, মিনহাজ আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিবিএর নাম ধারী কতিপয় দালাল সিমেন্ট কারখানার ল-ল টাকা লুটপাট করা হজেচ্ছ। বর্তমানের ঐতিহ্যবাহী ছাতক সিমেন্ট কারখানা তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। দুর্নীতির প্রতিবাদ করায় সানি ও দেলোয়া হোসেনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি মিথ্যা মামলা। দায়েরী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..