বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
হিজলা মাধ্যমিক কমিটি বিতর্কে উত্তপ্ত চিতলমারী | দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী |

আশাশুনিতে ২৬ বস্তা সরকারি চাউলসহ ডিলার মুজিবর গ্রেফতার

সচ্চিদানন্দ দে সদয়,আশাশুনি, সাতক্ষীরা: আশাশুনিতে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরে বিক্রয়ের) ২৬ বস্তা চাউল কালোবাজারে বিক্রয়ের প্রাক্কালে আটক করা হয়েছে। ডিলার মুজিবরকে গ্রেফতার করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে বড়দল বাজারে এ ঘটনা ঘটে।

উপজেলার বড়দল ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরে বিক্রয়ের জন্য) ডিলার বড়দল গ্রামের শাহাজ উদ্দিন সানার পুত্র মুজিবর রহমান কার্ডধারীদের চাউল দেওয়ার সময় ২৬ বস্তা চাউল আত্মসাতের লক্ষ্যে গোপনে রেখে দেন।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন।

এসময় বড়দল বাজারস্থ শাজাহান গাজীর গুদাম ঘরের মধ্যে হতে ২৬ বস্তা (যাহা সরকারী বস্তা পরিবর্তন করো সাধারণ পাটের বস্তায় ভরা ছিল) চাউল উদ্ধার করা হয়। যার ওজন এক হাজার দু’শত সত্তর কেজি। যার বর্তমান বাজার মূল্য অনুমান ৫০ হাজার আটশত টাকা।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় ডিলার মুজিবর সানাকে গ্রেফতার করেন। গুদাম ঘরের মালিক বড়দল গ্রামের মৃত ঈমান উদ্দীন গাজীর পুত্র শাহজাহান গাজীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন পলাতক রয়েছেন।

এ ব্যাপারে থানার ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫(১)/২৫ঘ ধারায় ১(০৪)২০২০ নং মামলা রুজু করা হয়েছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।