× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ীরা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মাদকের ভয়াল থাবা শার্শা-বেনাপোলে

দীর্ঘদিন ধরে মাদক বিরোধী অভিযান জোরদার না করায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের গৌরনদী এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাদকের ভয়াল থাবা শহর ছাড়িয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে গেছে। ফলে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মত মরণনেশা। মাদকের সহজলভ্যতায় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রাপ্তে পৌঁছে গেছে। সম্প্রীতি উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার বক্তব্যেও গৌরনদীতে মাদকের ভয়াবহতার করুন চিত্রফুটে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন মাদক স্পটে হরদম মাদক বিক্রি করে যাচ্ছে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতারা। এছাড়াও ধরা ছোয়ার বাইরে থেকে মাদকের ডিলাররা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক বিক্রি করে যাচ্ছে। এরমধ্যে কয়েকটি মাদক স্পটে প্রকাশ্যেই মাদক বিক্রির খবর মিলেছে।

সূত্রে আরও জানা গেছে, মাদকের বড় ডিলাররা এলাকার বাইরে থেকেও গৌরনদীতে অবস্থানকারী খুচরা বিক্রেতাদের দিয়ে মাদক বিক্রি করিয়ে যাচ্ছে। মাদক বিক্রি করে অল্পতে ভাগ্য বদলের আশায় বেকার তরুন-যুবকরা মাদক বিক্রির কাজে জড়িয়ে পরছে। এতে নিজেরা যেমন বিপদগামী হচ্ছে তেমনি পরিবারগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

স্থানীয় সচেতন নাগরিকরা জানিয়েছেন, প্রশাসনের কাছে মাদক বিক্রেতাদের তালিকা রয়েছে। এসব তালিকা ধরে মাদক বিরোধী চিরুনি অভিযান পরিচালনা করলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে নাম সর্বস্ব দুএকটি অভিযান হলেও আমরা বড় ধরনের কোন অভিযান দেখছিনা। যেকারনে গৌরনদীতে দিনদিন মাদকের ক্রেতা-বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গৌরনদীতে মাদক বৃদ্ধির বিষয়টি স্বীকার করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম জানিয়েছেন-প্রতিটা আইনশৃংখলা কমিটির সভায় মাদকের বিষয়ে সাড়াশি অভিযান পরিচালনার জন্য পুলিশ ও অন্যান্য সংস্থাকে নির্দেশনা দেওয়া আছে।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিন জানিয়েছেন-মাদক বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। অতি শীগ্রই অভিযান জোরদার করতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া আছে।


এ ক্যটাগরির আরো খবর..