× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ তিন মামলায়

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত নাশকতার ৩ মামলায়।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগপত্র গ্রহণ করেন। মামলাটিতে বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ ৭১ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সফু, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল প্রমুখ।

খালেদা জিয়া, আমান উল্লাহ আমানসহ ১৩ জন মামলা তিনটিতে জামিনে রয়েছেন।

মামলাগুলোর মধ্যে ৫(২) ১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ আসামি ৩১ জন, ৩১(২) ১৫ নম্বর মামলায় আসামি খালেদা জিয়াসহ ২৪ এবং ও ৬২(১) ১৫ নম্বর মামলায়ও খালেদা জিয়াসহ ২৭ জন আসামি। মামলা তিনটিতে গত ১০ আগস্ট আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।

প্রসঙ্গত, বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় মামলাগুলো দায়ের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..