দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন : দিনাজপুরের চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কোচিং সেন্টারে ঢুকে পড়ে ট্রাক্টর। এ সময় কোচিংয়ে থাকা ৮ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী ও কোচিং সেন্টারের ছাত্ররা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাক্টরটি রাস্তার পাশে টিন দিয়ে ঘেরা রেনেসা কোচিং সেন্টারের ঢুকে পড়ে।
এ সময় কোচিং সেন্টারে থাকা আট শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ট্রাক্টরের চালক ও সহকারীও আহত হন।

