কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি ॥ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ইসরাত জাহান স্মৃতি (দোয়াত-কলম) প্রতীকে ১৬৩ ভোট পেয়ে সদস্য সচিব ও মোহাম্মদ টিটু মিয়া(বালতি) প্রতীকে ১৫৮ ভোট এবংশহীদুল ইসলাম আকন্দ (মোরগ)প্রতীকে ১১১ ভোট পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিনিধি সদস্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চিরাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটগ্রহণঅনুষ্ঠিত হয়।নির্বাচনে২৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবংতিনটি পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে সদস্য সচিব পদে তিনজন ও ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিনিধি পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দাউদ হোসেন।



