মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা তথ্য অফিস ঝিনাইদহ এর আয়োজনে মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল আজীম (আনার) মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঝিনাইদহ-৪।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহকারী পরিচালক গোলক মজুমদার, জেলা তথ্য অফিসার মো: আবুবকর সিদ্দিক , কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাসলিমা বেগম। এ মহিলা সমাবেশে দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।




