× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী৷ জাল আটক ও বাধ অবসারণ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা মৎস্য অফিস ওই অভিযান পরিচালনা করে। পরে আটককৃত জাল উপজেলা পরিষদে এনে নির্বাহী অফিসারের উপস্থিতিতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, চলতি বর্ষা মৌসুমে একশ্রেণীর মানুষ উন্মুক্ত চিত্রা নদীতে অবৈধ চায়না দুয়ারী জাল ও বাঁধ দিয়ে মাছ ধরছে। এতে রেনু পোনা মাছের বংশ ধ্বংস হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস থানার পুলিশ ফোর্স নিয়ে চিত্রা নদীর হেলাই, ফয়লা, ফরাশপুর ও চাপরাইল এলাকায় অভিযান চালায়। এ সময় নদীতে অবৈধভাবে পাতা ৫০ টি চায়না দুয়ারি ( ৬৫০ মিটার) জাল জব্দ এবং একটি বাঁধ অপসারণ করেন।

পরে বিকালে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের উপস্থিতিতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানকালে কালীগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..