× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

কথা রেখেছেন ইউএনও!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৫ জুলাই’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাদেকুর রহমান কথা রেখেছেন। কালীগঞ্জে তিন তলা বাড়ির মালিক পেলেন বয়স্ক ভাতার কার্ড শিরোনামে রোববার দি নিউজে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সেই কার্ড টি বাতিল করে ইষ্টম নামের এক হতদরিদ্র কে কার্ড টি প্রদান করে তিনি কথা রেখেছেন। ওই সংবাদে তিন তলা বাড়ির মালিক বয়স্ক ভাতার কার্ড পেলেও একই এলাকার দরিদ্র,অসহায় ইষ্টমের ভাগ্যে বয়স্ক ভাতার কার্ড জোটেনি বলে উল্লেখ করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জের কলেজপাড়ার তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহা বয়স্ক ভাতার কার্ড পাওযার খবর টি বিভিন্ন পত্র পত্রিকায় রোববার প্রকাশিত হওয়ার পর স্থানীয় প্রশাসনের মধ্যে তোড়পাড় শুরু হয়। সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়ার পর নিশি কান্তের সেই কার্ডটি সোমবার বাতিল করে ইষ্টম নামের দরিদ্র ব্যক্তিকে বয়স্ক ভাতার কার্ডটি দেওয়ার কথা সাংবাদিকদের জানান ইউএনও।

মঙ্গলবার সকালে ইষ্টমকে ডেকে তার হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মানবাধিকার কর্মী ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..