× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষের উন্নয়নে কাজ করতে চান আতাউর রহমান বিপ্লব

admin
হালনাগাদ: বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:   কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন উলিপুর উপজেলার ১/১১ এর সময়কার সেনা শাসকের বিরুদ্ধে কুড়িগ্রাম সরকারী কলেজে বিক্ষোভে প্রথম নেতৃত্ব প্রদানকারী এবং সাবেক ছাত্রলীগ নেতা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব।

এ ব্যাপারে আতাউর রহমান বিপ্লব বলেন, ‘উলিপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। মাদক, জঙ্গিমুক্ত, আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে চাই।

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে এলাকার মানুষদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তাই কিভাবে তাদের উন্নতি করা যায় এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে। এছাড়া সাধারণ মানুষের কাছে গিয়ে উপকার করতে পারলে নিজের ভীষণ আনন্দ লাগে।’

১৯৯৭ সাল থেকে কুড়িগ্রাম জেলার ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় তিনি বর্তমান সরকারের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ইতিবাচক ভূমিকা রেখেছেন বলেও জানান। পড়াশুনাকালীন ছাত্রলীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত হন তিনি। কুড়িগ্রাম ছাত্রলীগের প্রচার সম্পাদক ও উলিপুর ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিপ্লব। ছাত্রশিবিরের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তেও তৎপর ছিলেন বিপ্লব। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথেও যুক্ত ছিলেন বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..