বগুড়ায় করোনা প্রতিরোধে আলাদা মেডিকেল টিম, ওয়ার্ড ও কন্ট্রোল রুম

বগুড়ায় করোনা প্রতিরোধে আলাদা মেডিকেল টিম, ওয়ার্ড ও কন্ট্রোল রুম

অনিষা ঘোষ, বগুড়া: করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়ায় স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। করোনাভাই প্রতিরোধে ২৫ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। জরুরী সেবা প্রদান করার জন্য একটি কন্ট্রোল রুম ও খোলা হয়েছে।

আজ বগুড়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের জন্য আলাদা আলাদা ওর্য়াড  খোলা হয়েছে।

বগুড়া স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশ জুড়ে করোনা ভাইরাসের আতংকে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। যদিও করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব ,তারপরেও মানুষের মাঝে একধরনের আতংক বিরাজ করছে।

মানুষ যাতে কোন কষ্ট না পায় এবং দ্রত চিকিৎসা সেবা পায়  সে বিষয় বিবেচনা করে বগুড়ার স্বাস্থ বিভাগ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী ও পুরুষদের আইসোলেশন ১৪ বেডের ২টি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শাজানপুর উপজেলা হাসপাতালে আরো ১০০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, মেডিকেলের  ৫ম তলায় করোনা ভাইরাসে আক্রান্ত  রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্যদুটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আরো  বেড বাড়ানো হবে তবে তিনি জন সাধারন কে আতংক না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

দি নিউজের বগুড়া প্রতিনিধি জানায়,  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ জাকির হোসেনকে প্রধান করে ২৫ সদস্য বিশিষ্ট একটি মেডিকের টিম গঠন করা হয়েছে।

এদিকে রোগ প্রতিরোধের জন্য বগুড়া স্বাস্থ্য বিভাগের অধীনে  পর্যাপ্ত ওষুধ , লোকালি মাস্ক, গাউন,হ্যান্ড ওয়াস,ও পাসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট মজুদ রাখা হয়েছে।এদিকে বগুড়া সিভিল সার্জন ডাঃ গাউছুল  আজম গত ১০ মার্চ সকালে বগুড়ার বেসরকারী ক্লিনিক মালিকদের সাথে এক জরুরী বৈঠকে বসেন।

বৈঠকে সিভিল সার্জন ক্লিনিক মালিকদের বলেন করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি আছে। ক্লিনিকে কোন রোগীর করোনা ভাইরাস সন্দেহ হলে দ্রুত কন্ট্রোল রুমে তথ্য দেয়ার জন্য নির্দেশ দিযেছেন।

তিনি বৈঠকে ক্লিনিক মালিকদের জানান, প্রতিটি উপজেলায় মেডিকেল টিম করোনা ভাইরাস প্রতিরোধে কাজ কাজ করবে। জনসচেতনা সৃস্টি করতে বগুড়া জেলায় সচেতনা মুলক লিফলেট প্রচার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।