× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সমন্বিতভাবে চাষাবাদ করুন

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

বগুড়া, ২২ আষাঢ় (৬ জুলাই) : স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম কৃষিকাজে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সমন্বিতভাবে চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জমির আইল উঠিয়ে দিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে সমন্বিতভাবে চাষাবাদ করতে পারলে ফসল উৎপাদন যেমন বৃদ্ধি পাবে তেমনি উৎপাদন খরচও কমে আসবে।

মন্ত্রী আজ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার কার্যক্রম পরিদর্শন করে সেখানে ‘আমার গ্রাম আমার শহর’ বিষয়ক গবেষণা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং সংসদ সদস্য হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী রংপুরের তারাগঞ্জে বাস্তবায়নাধীন আরডিএ, রংপুর এবং রংপুর শহরে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নির্মাণাধীন ‘পল্লী জনপদ’ প্রকল্প পরিদর্শন করেন।

এছাড়া মন্ত্রী রংপুরের পীরগঞ্জে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ওয়াজেদ মিয়ার কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।


এ ক্যটাগরির আরো খবর..