আওয়ামী নেতা রফিকুল ইসলাম ও আবুল কাশেমের মৃত্যুতে তথ্য মন্ত্রীর শোক

আওয়ামী নেতা রফিকুল ইসলাম ও আবুল কাশেমের মৃত্যুতে তথ্য মন্ত্রীর শোক

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি: আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

চট্টগ্রামের এ দুই নেতার মৃত্যু সংবাদে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ তাঁর শোকবার্তায় প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তাঁদের প্রয়াণে আমরা আওয়ামী লীগের দু’জন নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।