× Banner
সর্বশেষ
যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পাঁচজনের মৃত্যু লন্ডনের সমুদ্রসৈকতে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচজন মারা গেছেন লন্ডনের সাসেক্স কাউন্টির ক্যাম্বার স্যান্ডস সমুদ্রসৈকতে। জেলিফিশের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটেনে গতকাল বুধবারকে এ বছরের বছরের এ পর্যন্ত সবচেয়ে তপ্ত দিন হিসেবে বলা হয়েছে। গরমের সময় ক্যাম্বার স্যান্ডস সমুদ্রসৈকত জনসাধারণের খুবই পছন্দের জায়গা। এ কারণে সেদিন সৈকতে একটু ঠাণ্ডার পরশ পেতে ভীড় করেছিলেন অনেকে।

বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে স্রোতের গতি কমে এলে নাটালজা টেলর নামের এক নারী দুইজনের মৃতদেহ দেখতে পান বলে জানায় রয়াল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই)।

রে হারবারের লাইফবোট অপারেশন ম্যানেজার রিচার্ড টোলেট জানান, স্রোত কমে গেলে এক দম্পতির মৃতদেহ ভেসে আসে। এক নারী এটা দেখে তাদের খবর দিয়েছিলেন এবং বলেছিলেন পানির মধ্যে আরো একজনের মৃতেদেহ রয়েছে। এরপর তারা লাইফবোট ও হেলিকপ্টার নিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন।

এর আগে স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে সেখানে তিনজন অসুস্থ হয়ে পড়লে কোস্টগার্ডের পক্ষ থেকে হেলিকপ্টার, লাইফবোট, উদ্ধারকারী দল ও এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। ওই তিনজনের মৃত্যুর পরপর সতর্ক করা হয়েছিল সবাইকে, পানির কাছে যেন কেউ না যায়।

ওই সময় সৈকত সম্পূর্ণ ফাঁকা করা হয়েছিল এবং জনগণকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। জেলিফিশের কারণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

সাসেক্স পুলিশ জানায়, নিহতরা অভিবাসী। এটা একটা অবিশ্বাস্য দুঃখজনক ঘটনা। তাদের পরিচয় শনাক্ত ও তাদের আত্মীয় স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার ব্রিটিশ উপকূলীয় অঞ্চলে সাতজন মারা গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..