× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ দিবসে মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ

“অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ দিবসের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে মাছের পোনা অবমুক্তকরনের মধ্যদিয়ে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

উদ্বোধনের পরপরই উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মো. সেকান্দার শেখ, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবুল বাসার, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির। শেষে তিনজন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..