× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ডেস্ক

ঘাটতি থাকা নথিপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ‘ঘাটতি’ থাকা নথিপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি ছাড়াও আরও ১৪৩টি রাজনৈতিক দলের কাগজপত্রে ঘাটতি রয়েছে। এ অবস্থায় যেসব দল যথাযথভাবে ঘাটতি পূরণ করে নতুন করে জমা দিচ্ছে, তাদের পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে ইসি।

রোববার (৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

নির্বাচন কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে মূলত দলটির পক্ষ থেকে ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় নথি হস্তান্তর এবং নিবন্ধন সংক্রান্ত অবস্থান পরিষ্কার করা হয়েছে।

এর আগে জুন মাসে দলটি বিপুল পরিমাণ, প্রায় ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথিপত্র ট্রাকে করে নির্বাচন কমিশনে জমা দেয়। তবে কমিশনের প্রাথমিক যাচাইয়ে এনসিপি উত্তীর্ণ হতে পারেনি।

এনসিপির ঘাটতি সংশোধনের এই উদ্যোগ তাদের নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা অব্যাহত রাখার ইঙ্গিত দেয়। নিবন্ধন না থাকায় এতদিন তারা জাতীয় নির্বাচনে প্রার্থী দিতে পারেনি, তবে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মসূচিতে দলটি সক্রিয় ভূমিকা রেখেছে।

নির্বাচন কমিশনের ভবিষ্যৎ সিদ্ধান্তই নির্ধারণ করবে—ঘাটতি পূরণ করেও এনসিপির মতো দলগুলো নিবন্ধনের চূড়ান্ত অনুমোদন পাবে কি না।


এ ক্যটাগরির আরো খবর..