× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

সুপ্রিম কোর্ট খুলছে আজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

সৌমিত্র সরদারঃ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার। সাপ্তাহিক ছুটি, সরকারঘোষিত ছুটি, ঈদুল ফিতর ও অবকাশ শেষে আজ বিচারিক কার্যক্রম শুরু হবে।

গত ১৭ জুন থেকে সুপ্রিম কোর্টের ছুটি ও অবকাশ শুরু হয়। এ সময়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জরুরি মামলা-সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ২০টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।

অবকাশকালীন ও ঈদুল ফিতরের ছুটির পর উচ্চ আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হতে পারে বলে জানা গেছে। তারেক রহমান ও ব্যবসায়ী মামুনের অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা আপিল শুনানি শেষে এখন রায়ের জন্য হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে অপেক্ষমাণ রয়েছে।

৩৪টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়ে হাইকোর্টে রুল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে দিন ধার্য রয়েছে। গাজীপুরের আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার খালাসপ্রাপ্তদের রায় স্থগিত করার বিষয়টি শুনানির জন্য ধার্য রয়েছে।

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র নিয়ে আপিলের শুনানির জন্য আপিল বিভাগে ধার্য রয়েছে। সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন বিষয়েও আপিল বিভাগে দিন ধার্য রয়েছে।

এদিকে, মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর নেতা মুহাম্মদ আশরাফ হোসাইনসহ জামালপুরের আট রাজাকারের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া হবে যেকোনো দিন। একই মামলার আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন অ্যাডভোকেট শামসুল আলম ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলী। মুহাম্মদ আশরাফ হোসাইন ছাড়া পলাতক অন্য আসামিরা হলেন—অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ আবদুল বারী, মো. হারুন ও মোহাম্মদ আবুল হাসেম। গত ১৯ জুন মামলাটির বিচার কার্যক্রম শেষে রায়ের জন্য রাখা হয়।


এ ক্যটাগরির আরো খবর..