× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

পঞ্চগড়ে জাল টাকার নোটসহ একজন আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলার কালিগঞ্জ বাজার থেকে প্রায় দুই লাখ টাকার জাল নোটসহ চিত্ত রঞ্জন (৩৬) নামে এক প্রেসের ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ সদস্যরা। এ সময় জাল টাকার নোট তৈরির প্রিন্টারসহ বিভিন্ন সারঞ্জাম উদ্ধার করা হয়।

আজ ১৫ জুন (বুধবার) সকাল ১১টায় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের এক প্রেস থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক চিত্তরঞ্জন সুন্দরদিঘি ইউনিয়নের প্রেমবাজার এলাকার বিশ্বনাথের ছেলে।

র্যাব-১৩ এর অপারেশন কমান্ডার এসি মাহমুদুল হাসান জানান, চিত্তরঞ্জন দীর্ঘদিন থেকে জালটাকা তৈরি ও ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ অভিযান চালিয়ে দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের চিত্তরঞ্জন প্রেসের মালিক চিত্ত রঞ্জনকে আটক করে।  তার কাছ থেকে ১৮৮টি এক হাজার টাকা, ৬৪টি পাঁচশত টাকার নোটসহ মোট ২ লাখ ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। একটি ডিজিটাল প্রিন্টার, একটি কম্পিউটার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয় এসময়।


এ ক্যটাগরির আরো খবর..