× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

সিলেট প্রতিনিধি

কানাইঘাটে বজ্রপাতের দুইজনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
বজ্রপাতে দুজনের মৃত্যু

সিলেটের কানাইঘাট উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ১টায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (৩০)। অপরজন কানাইঘাট পৌরসভার বাসিন্দা তবে তার পুরো পরিচয় এখনও জানা যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এদিকে, একই দিনে সিলেটের জৈন্তাপুর উপজেলায়ও পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..