× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নাটোর প্রতিনিধি

নাটোরে বিএনপির অনশন কর্মসূচি পালন

Dutta
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
natore

খালেদা জিয়ার মুক্তি ও  চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে নাটোরে অনশন কর্মসূচি পালন করেছে নাটোর জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করে জেলা বিএনপি।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তিসহ নানা স্লোগান দিতে থাকে। নাটোর জেলা বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন এর সঞ্চালনায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ প্রমুখ।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক,  মহুয়া পারভীন লিপি, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বাবুল চৌধুরী, শ্রমিক দলের নেতা শফিকুল ইসলাম বুলবুল সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..