× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বাসার্কে মাদ্রিদের ‘ডাবল’ চাপ

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

লুইস এনরিকে কি চাপটা এখন দুই পাশ থেকে টের পাচ্ছেন? হঠাৎ করেই বার্সেলোনার এক্সপ্রেস ট্রেন থেমে গেছে, লা লিগায় গত তিন ম্যাচে একটি জয়ও নেই।

দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ এখন ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে। এনরিকে জানেন, এখন একটু ভুল করলেই বড় মাশুল দিতে হতে পারে। আর বার্সার এই গর্তে পড়ার সুযোগ পুরোপুরি নিতে চায় মাদ্রিদের দুই ক্লাব।

কাল রিয়াল আর অ্যাটলেটিকো অভিন্ন সুরে বলছে, বার্সাকে ঠেসে ধরতে হবে। কোনো ছাড় নেই!
অ্যাটলেটিকোর কথাই ধরুন। বার্সার চেয়ে এখন মাত্র ৩ পয়েন্ট পেছনে। আজ গ্রানাডাকে হারালে তারা বার্সাকে ছুঁয়ে ফেলবে। অবশ্য পরে ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে হারালে মেসিরা আবার এগিয়ে যাবে। কিন্তু অ্যাটলেটিকোর জয় মানেই তো বার্সার ওপর বাড়তি একটা চাপ। ওদিকে কাল রিয়ালও বড় জয় দিয়ে বার্সার সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্টে নামিয়ে এনেছে। মাদ্রিদের দুই ক্লাবেরই সুযোগ আছে বার্সাকে টপকে যাওয়ার।

অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে সেটিই মনে করিয়ে দিলেন, ‘লক্ষ্যটা খুব স্পষ্ট—আমাদের জিততে হবে। এরপর দেখতে হবে বার্সেলোনা কী করে। গ্রানাডাকে হারিয়েই আমরা নিজেদের কাজটা সেরে রাখতে পারি।’

তবে সিমিওনে এখনই শিরোপা পর্যন্ত ভাবছেন না। আপাতত ম্যাচ ধরে এগোতে চান, ‘প্রতিদিনই তো পরিস্থিতি বদলে যাচ্ছে। দল ভালো অবস্থানে আছে, সবাই ভালো খেলছে। কিন্তু আমাদের খুব বেশি দূরে তাকানো চলবে না। আমাদের হৃদয়ের সঙ্গে সঙ্গে পা ও মাথাও কাজে লাগাতে হবে।’

রিয়াল মাদ্রিদের কাজটা অ্যাটলেটিকোর মতো অতটা সহজ নয়। তবে গতকাল গেটাফেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে তারা বার্সার চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে। ম্যাচ অবশ্য একটি বেশি খেলেছে। রিয়াল মিডফিল্ডার ইসকো জানিয়ে দিয়ে গেলেন, তারা শেষ পর্যন্ত লড়াই করে যাবেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি আমরা কখনোই হাল ছেড়ে দিই না। কিছুদিন আগেও আমরা ১৩ পয়েন্ট পেছনে ছিলাম (বার্সেলোনার চেয়ে)। এখন আমরা মাত্র ১ পয়েন্ট পেছনে। আমরা আরও চাপ দেব। শেষ পর্যন্ত লড়াই করে যাব। আমরা মাদ্রিদ, কখনোই হাল ছেড়ে দিতে পারি না।’

দুই মাদ্রিদের এই দ্বিমুখী চাপ সামলে এনরিকে কি পারবেন দলকে পথ দেখাতে?


এ ক্যটাগরির আরো খবর..