× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/train-in-uthali.jpg

বিচ্ছিন্ন হয়ে পড়েছে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। খুলনার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ৫টি  রেল ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।

আজ সোমবার ৩০ আগস্ট সকাল  ৭.৩০ টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। রোববার (২৯ আগস্ট) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার ৭ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়েছে। চলাচল স্বাভাবিক হতে দুপুর ১২টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বলেন, খুলনা থেকে জ্বালানীবাহী একটি মালবাহী ট্রেন পার্বতীপুরের উদ্দেমে ছেড়ে আসে। এসময় উথলী রেল স্টেশন এলাকায় পৌঁছালে লাউনচ্যুত হয়ে যায়। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনছারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

আজ  সকাল ৮টা ২০ মিনিটে তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় তেলবাহী রেল লাইনচ্যুত হয়। এতে খুলনা স্টেশন থেকে ছেড়ে যাওয়া রূপসা ও কপোতাক্ষ এক্সপ্রেস আটকরা পড়ে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ উদ্ধার কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..