× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তা ও ব্রীজ ভাঙ্গার কারণে কমলগঞ্জে এক যুগ ধরে জনদূর্ভোগে লোকজন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লংগুরপারের জিবতলী এলাকার লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি প্রায় এক যুগ ধরে জনসাধারণের কোন কাজে লাগছে না।

ব্র্রীজটি সংস্কার না করায় প্রায় ১৫/২০টি গ্রামের নাগরিকরা ৮ কিলোমিটার ঘুরে যাতায়ত করতে হচ্ছে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৮ মাধবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে লংগুরপার সংলগ্নে জিবতলী খালের উপর প্রায় ১৪ বৎসর আগে নির্মিত ব্র্রীজটি আজ হতে প্রায় এক যুগ আগে ব্রীজের উইং ওয়াল ও এর পাশের মাটি বন্যায় ভেঙে গেলে আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এলাকাবাসীকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকের আরেকটি রাস্তা হয়ে ১৫ থেকে ২০ টি গ্রামের লোকজন আসা যাওয়া করতে হচ্ছে। এতে তাদের দূর্ভোগের শেষ নেই। এলাকাগুলো কৃষি পণ্য উৎপাদনমুখী এলাকা হওয়াতে এলাকার লোকজন তাদের পণ্য হাট বাজারে পৌঁছাতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

আলাপকালে স্থানীয় খোকন মিয়া, রাজিব মালাকারসহ একাধিক লোকজন অভিযোগ করে বলেন, যেখানে রাস্তার সামান্য জায়গা ভাঙ্গা এবং দৃশ্যমান ব্রীজে এর গোড়ায় মাটি ভরাট করা হলেই আমরা বহুদূর ঘুরে আমাদের এলাকায় পৌঁছানো লাগতো না। তারা আরো জানান বিষয়টি লিখিতভাবে কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোন সুফল পাচ্ছিনা। এলাকাবাসী আরও জানান, উক্ত জিবতলী খাল হতে লিজের মাধ্যমে বালু উত্তোলন করে এ উপজেলার বিভিন্ন জায়গায় বালু বিক্রয় করা হয় কিন্তু ব্রীজ এবং রাস্তাটি ভাঙ্গা থাকার কারণে এ পথে যোগাযোগ বন্ধ থাকার কারণে উক্ত খালটি লিজ নিতে আগ্রহ হারাচ্ছে উক্ত এলাকার স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি ও ব্রীজ মেরামতের দ্রুত উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

মাধবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোতাহির আলী বলেন, কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি। কিন্তুু কাজ হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মামুন আহম্মদ বলেন, সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..