× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধামইরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক এডভোকেসি সভা

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপি’র উদ্যোগে ওয়াস স্কুল প্রজেক্টের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে পরিসদ সভাকক্ষে শিক্ষক, জনপ্রতিনিধি, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিদের নিয়ে নতুন এই প্রজেক্টের এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। সভায় উপজেলার ৪টি ইউয়িনের ১৬ মাধ্যমিক স্কুল পর্যায়ে স্যানিটেশন, হাইজিন ও টয়লেট সংক্রান্ত কার্যক্রম চালাবে ওয়ার্ল্ড ভিশনের নতুন স্কুল ওয়াস প্রজেক্ট।

বিদ্যালয়ে গিয়ে প্রজেক্টের মাঠকর্মীগণ শিক্ষার্থীদের স্যানিটেশন, হাইজিন ও টয়লেট সংক্রান্ত বিষয়ে সতেচনতামুলক পরামর্শ প্রদান করে শিক্ষার্থীদের সু-স্বাস্থ্য রক্ষাই মুলত এই প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য বলে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চকময়রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, অমলচন্দ্র ঘোষ, মুকুল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার গ্লোরিয়া রোজারিও, শিশু সুরক্ষা কর্মকর্তা মানুয়েল বৈদ্য, , উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, সম্পাদক ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক অরিন্দম মাহমুদ, যুব ফোরাম সভাপতি আবু আনছার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..