× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে ৬ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে  পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের হটরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা জায়, শিশুটি খেলা করার সময় তার চাচাতো ভাই আশরাফুল (২৪) শিশুটিকে খাওয়ার কথা বলে কোলে তুলে বাড়ির পার্শ্বে বাশঁ ঝারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে ধর্ষক আশরাফুল শিশুটিকে ছেড়ে দেয়। তাৎক্ষনিক শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার মাকে ঘটনাটি খুলে বলে। তার মা শিশুটির রক্তক্ষরণ দেখতে পেয়ে তাৎক্ষনিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা নাজমিন নাহার ওই ধর্ষকের বিচারের দাবী জানান। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ উম্মে হোমায়রা জানান, শিশুটিকে ধর্ষন করায় তার রক্তক্ষরণ শুরু হয়েছে। শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস জানান, ধর্ষককে আটক করে আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..