× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় ১৮ দিন পর অপহৃত স্কুল ছাত্র দেবদত্ত’র বস্তাবন্দি লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র দেব দত্ত (৯) অপহরণে ১৮ দিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ২টায় প্রতিবেশী জহুরুল ইসলামের বাড়ির শৌচাগারের পাশ থেকে গর্ত খুড়ে হতভাগ্য দেবদত্তের লাশ উদ্ধার করে পুলিশ।
দেব দত্ত উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথা গ্রামের পবিত্র দত্তের ছেলে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম জামাল আহমেদ দেব দত্তের বন্তাবন্দি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যর ভিত্তিতে অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে প্রতিবেশী জহুরুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে হাত-পা বাঁধা অবস্থায় দেব দত্তের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
অপহৃত শিশুর পিতা পবিত্র দত্ত জানান,  গত (০৮ জুন) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর স্থানীয়দের কাছ থেকে জানতে পারি দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়। এরপর ঐদিন বিকেলে আমার ফোনে অপহরনকারীরা ফোন করে অর্ধকোটি টাকা মুক্তপণ দাবি করে। তারপর থেকে ঐ ফোন নম্বর বন্ধ, আমার ছেলের ও কোন খোঁজ পাইনি। দুপুরে পুলিশ বাড়ির পাশের এক বাড়ি থেকে আমার ছেলের লাশ উদ্ধার করেছে।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, অপহৃত শিশুটিকে উদ্ধার করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। টাকার জন্য তারা দেবকে অপহরণ করেছে অপহরনকারীরা।
তিনি জানান, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলাম শিশুটিকে উদ্ধারের জন্য।


এ ক্যটাগরির আরো খবর..