× Banner
সর্বশেষ
বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

শ্রীকৃষ্ণের মধুর হরি নামে নূতন রূপে প্লাবিত হল কক্সবাজার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০১৯

রনি দে,কক্সবাজার: শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কর্তৃক আয়োজনে সম্পন্ন হয়েছে পানিহাটি চিড়া দধি মহোৎসব।

শনিবার দিনব্যাপি মাঙ্গলিক অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে দি সী প্রিন্সেস হোটেলের হলরুমে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেছেন-পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে ধর্ম পালন করা যায় না।

মানুষের কল্যাণে কাজ করার নামই ধর্ম। স্বধর্ম পরিপালনের মাধ্যমে সকলকে ভাল কাজে একে অপরের পরিপূরক হয়ে পাশে দাঁড়াতে হবে। বক্তারা ইসকনের কল্যাণকর কাজের প্রশংসা করে বলেন, মানুষ ও সমাজের কল্যাণে শান্তির লক্ষে যারা কাজ করে সকলকে তাঁদের পাশে থাকতে হবে।

ইসকনের চট্টগ্রাম ডিভিশনাল সেক্রেটারী ও শ্রীশ্রী পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বাংলাদেশ ইস্কন-এর অন্যতম সন্ন্যাসী শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-ফেনী ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান নিতাই গৌরাঙ্গ দাস, চট্টগ্রাম শ্রীশ্রী রাধা মাধব ধাম ও নন্দন কানন ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান পন্ডিত গধাদর দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম মোহরা ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান সর্বমঙ্গল দাস ব্রহ্মচারী, গৃহস্থ কাউন্সিলর শ্রীমান বলরাম করুনা দাস, শ্রীপাদ দিব্য নিমাই দাস ব্রহ্মচারী প্রমুখ।

উৎসবময় চৌধুরীর সঞ্চালনায় ও কক্সবাজার শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারীর সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া ওই আলোচনা সভায় অতিথি ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ, মহেশখালী থানার কর্মকর্তা ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর ও শ্রীশ্রী রাধা দামোদর মন্দির উন্নয়ন কমিটির সভাপতি ঝুন্টু ধর। দিনব্যাপি অনুষ্ঠানসূচির মধ্যে ছিল মঙ্গল আরতি, শ্রীশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, শ্রীশ্রী গৌর নিতাই সহযোগে বণার্ঢ্য শোভাযাত্রা, শ্রীশ্রী গৌর নিতাইর মহাভিষেক অনুষ্ঠান, চিড়াদধি মহাপ্রসাদ বিতরণ, শ্রীশ্রী গৌর নিতাইর ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীশ্রী গৌর সুন্দরের গৌর আরতি।এবং কক্সবাজার সমুদ্র সৈকত মেতে উঠেছে,পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের নামে, এসব অনুষ্ঠানমালা সুষ্ঠ, সুন্দর ও ধর্মীয় ভাবগম্ভির্যের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী।


এ ক্যটাগরির আরো খবর..