× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে মোটর সাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিদ্দিকুর রহমান(৭০) নামে এক বৃদ্ধের মোটরসাইকেল দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৯ এপ্রিল) বিকাল ৬টার দিকে উপজেলার আটুলিয়া ইউপির কাছারী ব্রিজ সংলগ্ন পিচের রাস্তার উপর দূর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি হল আটুলিয়া ইউপির আটুলিয়া গ্রামের মৃত জব্বার গাজীর পুত্র।

স্থানীয়রা জানান, সিদ্দিকুর রহমান একজন দৃষ্টিপ্রতিবন্ধী। ঘটনাস্থলে রাস্তা পার হতে যেয়ে অপরদিক থেকে দ্রুতগামী আসা মোটরসাইকেলটি স্বজোরে আঘাত করে। ঘটনাস্থলে তিনি মারাত্নক আহত হন এবং পরবর্তীতে এলাকার লোকজন তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শাকির হোসেন বলেন আহত রোগীর অবস্থার অবন্নতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে জেলা সদর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে শ্যামনগর থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..