× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সুমন দত্ত

শিক্ষার্থীদের এই আন্দোলন জামায়াত শিবিরের না

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কে জামায়াত শিবিরের আন্দোলন যৌক্তিকভাবে মনে করেন না তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ের সম্মেলন কক্ষে সম সাময়িক বিষয়ে মত বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মৃত্যু বেদনাদায়ক, কোনো মৃত্যুই কাম্য নয়। টাইম মেশিন দিয়ে যদি এ মৃত্যু রোধ করা যেত তবে তিনি সেটাই করতেন। প্রতিটি মৃত্যুর তদন্ত হবে। বিচার বিভাগীয় তদন্ত হবে। এতে সময় লাগবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তৃতীয় একটি পক্ষ। মেট্রোরেলে হামলা, টোল প্লাজায় হামলা এসব শিক্ষার্থীদের কাজ ছিল না। এগুলো করেছে তৃতীয় পক্ষ। তাদের কে আইনের আওতায় নিয়ে আসা হবে। তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে।

আরাফাত আরো বলেন, কোনো শিক্ষার্থী গ্রেফতার থাকলে সেটা দেখা হবে। কেউ যাতে হয়রানি ও নির্যাতনের শিকার না হোন সেদিকে খেয়াল রাখা হবে। পুলিশকে তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। পানি দিয়ে সাহায্য করেছে। তাদের কে যেন গ্রেফতার করা না হয়। কারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে তারা শ্রদ্ধা করেন।

তিনি বলেন, তাদের ওপরই আইনের প্রয়োগ হবে যাদের সহিংসতায় সংশ্লিষ্টতা পাওয়া যাবে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের সাপেক্ষে তাদের গ্রেফতার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..