× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

লড়াই হবে নৌকার সাথে ধানের শীষ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধান দু’দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। পিছিয়ে নেই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা।

নবীন প্রবীণ প্রার্থীদের সমন্বয়ে পদচারণায় নির্বাচনী এলাকার সকল জনপদ মুখরিত হয়ে উঠেছে। আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর তালিকায় রয়েছে নতুনদের ছড়াছড়ি।

ভোটের পরিসংখ্যানে দেখা গেছে, বরাবরই আওয়ামীলীগের সাথে বিএনপির মুল প্রতিদ্বন্দীতা হয়। তবে দুই একটি ইউনিয়নে এর ব্যতিক্রম। বিগত নির্বাচনে উপজেলার প্রায় সবকটি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে।

এদিকে প্রথমবারের মতো জাতীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় ভোটাররা ব্যক্তি না প্রতীক নির্বাচন করবেন তা সঠিকভাবে নির্নয় করা যাচ্ছে না।

তবে ভোটারদের ধারণা প্রায় সকল ইউনিয়নে নৌকার সাথে ধানের শীষের মুল প্রতিদ্বন্দীতা হবে। অনেকে ভিন্নমত পোষণ করে বলেন, প্রতীক নয় যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..