× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

মার খেয়ে অবরুদ্ধ হয়ে মেঝেতে পড়ে আছে ভিপি নুর

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

আজ দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের দপ্তর ও ডাকসু ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। হামলা-ভাঙচুরে ভিপি নুরসহ আটজন আহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১টার দিকে ডাকসু ভবনে গিয়ে ভিপির কক্ষ এবং ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের লোকজন। এ সময় নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন ডাকসু ভিপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি ছাত্রলীগ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ৫০-৬০ জন নেতাকর্মী ডাকসু ভিপির কক্ষ ও ডাকসু ভবনে ভাঙচুর চালায়। এ সময় ছাত্রলীগ থেকে নির্বাচিত ডাকসুর কয়েকজন সদস্য মুক্তিযুদ্ধ মঞ্চকে হামলা বিরত থাকার অনুরোধ জানান। মুক্তিযুদ্ধ মঞ্চের লোকজন জামায়াত-শিবির আখ্যায়িত করে তাদেরকেও মারধর করে।

হামলায় ছাত্রলীগ থেকে নির্বাচিত সূর্যসেন হল সংসদের ভিপি মারিয়াম জামান সোহান ও জিএস সিয়ামও অংশ নেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারাও ভিপি নুরের অনুসারীদের লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি এখনো শান্ত হয়নি। নিজ কক্ষে অবরুদ্ধ আছেন ডাকসু ভিপি নুর। বাইরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। ভিপি নুরের ফেইসবুক পেজে অবরুদ্ধ অবস্থা থেকে দেওয়া লাইভে দেখা যায়, বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার পরিষদ নেতা রাশেদ খান কথা বলছেন। নুরসহ কয়েকজন কক্ষের মেঝেতে পড়ে আছেন।

রাশেদ খানকে বলতে শোনা যায়, ‘শাহবাগ থানা পুলিশের সাহায্য কামনা করছি। এখানে আমাদের সবার অবস্থা খারাপ।’ বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার পরিষদ থেকে নির্বাচিত ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। অনেকে আহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..