× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

স্টাফ রিপোর্টার

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি-বাড়ছে আতঙ্ক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। পানির চাপ মোকাবিলায়  ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৯ জুন) বিকেল ৫টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট ও নীলফামারী জেলার সংযোগস্থলে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) বিপৎসীমার দশমিক ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা মোকাবিলায় বিভিন্ন বাঁধ মেরামত কাজ চলছে।

এ দিকে গত বছরের অক্টোবরে তিস্তায় পানি বাড়ায় আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েছিল জেলার ডিমলা-জলঢাকার প্রায় ৪০ হাজার মানুষ। সর্বস্ব হারিয়েছিলেন অনেকেই। সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবার পানি বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এই অঞ্চলের বাসিন্দারা।

তিস্তা তীরবর্তী চর কিসামতের বাসিন্দা সুরভী বেগম বলেন, হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমরা আতঙ্কে আছি। যেভাবে পানি বাড়া শুরু হইছে, চর এলাকায় বন্যা হতে পারে। আবার নদী ভাঙনেরও আশঙ্কাও করছি আমরা।

তিস্তা পাড়ের বাসিন্দা আমেনা খাতুন বলেন, গত বছরের বন্যায় মোর সব শ্যাষ হয়া গেইছিল। আবার তিস্তার পানি বাড়তে শুরু করছে। যদি এবার বন্যা হয় তাইলে খাইম কি চলিম কী করি।তিস্তা ব্যারাজ এলাকার জেলে মজিবর বলেন, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে মাছ ধরতে পারছি না। আর জালেও মাছ উঠছে না।


এ ক্যটাগরির আরো খবর..