× Banner
সর্বশেষ
দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব

বিটিআরসির পাওনা ২ হাজার কোটি টাকার মধ্যে ৫৭৫ কোটি টাকা দিতে প্রস্তুত গ্রামীণফোন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

বিটিআরসির পাওনা ২ হাজার কোটি টাকা মধ্যে ৫৭৫ কোটি টাকা পরিশোধ করতে প্রস্তুত রয়েছে গ্রামীণফোন। বাকি টাকা পরিশোধের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি।

সোমবার ( ৩ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটির প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতিকে গ্রামীণফোন নয়, চিঠি পাঠিয়েছিল টেলিনর। যদিও টেলিনরেরও এ ধরনের চিঠি পাঠানো সমীচীন হয়নি বলে মনে করেন বিটিআরসির আইনজীবী।

গ্রামীণফোনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি জানান, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি রিভিউ করলেও আদালত এখনও কোন স্থগিতাদেশ দেননি। ফলে এ মাসের ২৪ তারিখের মধ্যেই ২ হাজার কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করতে হবে গ্রামীণফোনকে।


এ ক্যটাগরির আরো খবর..