× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বিচারাধীন মামলার সংখ্যা প্রায় আড়াইশ মামলার দীর্ঘসূত্রিতায় ঠাকুগাঁওয়ে কোটি টাকার যানবাহন নষ্ট হচ্ছে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/thakurgaon-car.jpg

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলার পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন খোলা আকাশের নীচে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। এই সমস্ত যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। আটককৃত ও জব্দকৃত যান বাহনের মধ্যে রয়েছে ট্রাক, মিনি ট্রাক, ট্রাক্টর ও মোটর সাইকেল। মোটর সাইকেলের সংখ্যাই বেশি। কোর্ট ভবনের কক্ষের ভিতরে ও বাইরে আড়াই শতাধিক মোটর সাইকেল ফেলে রাখা হয়েছে। ঘরের ভিতরে জায়গা না হওয়ায় অসংখ্য মোটর সাইকেল বহু বছর থেকে খোলা আকাশের নীচে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এগুলি রোদে ও বৃষ্টিতে প্রায় নষ্ট হয়ে গেছে।
কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ, র‌্যাব ও বিজিবি কর্তৃক আলামত হিসাবে আটক বা জব্দকৃত প্রায় সব মোটর সাইকেলই চোরাচালানের কাজে বিশেষ করে ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তিনি জানান, বিচারাধীন মামলার সংখ্যা প্রায় আড়াই শতাধিক হতে পারে। ১০/১২ বছর যাবৎ এই মামলাগুলি বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ায় মোটর সাইকেল এভাবেই পড়ে রয়েছে। আদালতের রায়ের উপর নির্ভর করবে এই সমস্ত যানবাহনের ভবিষ্যৎ।
তিনি আরও জানান, বিভিন্ন থানাতেও মোটর সাইকেল আটক রয়েছে। মলিকবিহীন গাড়ি আটক হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের পর সেগুলি নিলামের আদেশ দেন। পরে নিয়ম মেনে নিলাম ডাকের ব্যবস্থা করা হয়। নিলাম কমিটি এর দাম নির্ধারণ করবে।
বিআরটিএ’র এক কর্মকর্তা জানান, বছরের পর বছর মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন পড়ে থেকে এগুলি প্রায় নষ্ট হয়ে গেছে। নিলাম হলে অনেক যানবাহন ভাংগারির দোকানে লোহালক্কর হিসাবে বিক্রি হতে পারে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিম জানান, এটা দীর্ঘ দিনের সমস্যা। শুধু মোটর সাইকেলই নয়, ট্রাক, কার, ট্রলি ইত্যাদি বিভিন্ন যানবাহন বছরের পর বছর অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। মামলার দীর্ঘসূত্রিতার জন্য রাষ্ট্রের অনেক ক্ষতি হচ্ছে। মামলাগুলি দ্রæত নিষ্পত্তি করা হলে এ সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..