× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ডেস্ক

ঈদের ছুটিতে পাল্টে গেছে রাজধানী ঢাকার দৃশ্য

Dutta
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০২৪
ঢাকা

ঈদের ছুটিতে পুরোপুরি পাল্টে গেছে রাজধানী ঢাকার চিরচেনা সেই দৃশ্য। রাজধানীর মহাসড়কগুলো প্রায় ফাঁকা বললেই চলে। রাস্তায় গণপরিবহন প্রায় নেই, নেই যানজট। নেই জ্যামে বসে বিরক্তির কোন চিহ্ন। সড়ক মহাসড়কগুলো দখলে দিয়েছে রিক্সা। মাঝে কোরবানির গরু নিয়ে সাই সাই করে ছুটছে ছোট ছোট পিকআপ। আবার ফাঁকা রাস্তায় পায়ে হেঁটে অনেককে কোরবানির গুরু নিয়ে যেতে দেখা গেছে।

যারা ঈদের ছুটিতে বাড়ি যাননি, তারা মহা খুশি। পরিবার পরিজন নিয়ে শেষ সময়ে কেনাকাটা করতে বেরিয়েছেন কেউ কেউ। ঢাকার ফাঁকা রাস্তায় আরামে চলতে পেরে খুশি নগরবাসী।

ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। ঢাকার বাইরে কোথাও কোথাও যানজটের খবর আসলেও এবছর মহাসড়কে তেমন যানজট হয়নি।

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে সোমবার (১৭ জুন)। এবছর ঈদের ছুটির আগে শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে আগেই গ্রামে চলে গেছেন। যারা অফিস কিংবা অন্য কোনো কারণে যেতে পারেননি, তাদের অনেকে ঢাকা ছেড়েছেন শনিবার।


এ ক্যটাগরির আরো খবর..