× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

মালয়েশিয়া থেকে পাম অয়েল কিনতে ব্যবসায়ীদের নিষেধ করল ভারত সরকার

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সম্প্রতি মোদী সরকার মালয়েশিয়া থেকে পাম অয়েল না কেনার ব্যাপারে পরিশোধক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে সরকারি, বেশ কিছু বাণিজ্য সংস্থা নিশ্চিত করেছে। গত আগস্টে ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার মাধ্যমে জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর এর সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার পর মালয়েশিয়া থেকে পাম তেল না কেনার ঘোষণা দেয় ভারত।

ভারত সরকার ব্যবসায়ীদের মালয়েশিয়া থেকে পাম তেল না কেনার জন্য সতর্ক করায় এখন বেশি দামে ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানি করতে হচ্ছে। পাম তেল আমদানির ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশ ভারত। মূলত ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে এ তেল সংগ্রহ করা হয়। এক কর্মকর্তা বলেন, আমাদের মৌখিকভাবে মালয়েশিয়া থেকে পাম তেল না কেনার জন্য বলা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..