× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

পাইকগাছায় চাঁদাবাজী মামলায় চেয়ারম্যান এনামুলসহ ১৩ আসামী জেলহাজতে

admin
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মারপিট ও চাঁদাবাজী মামলায় বিএনপিনেতা ও ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সহ ১৩ জন আসামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার সকালে সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল সহ মামলার ৩১ আসামী পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জামশেদুল হকের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক ৩১ আসামীর মধ্যে ১৮ জনের জামিন মঞ্জুর এবং ইউপি চেয়ারম্যান এনামুল সহ ১৩ আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিশ্বজিৎ অধিকারী।

উল্লেখ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ মে ইউনিয়নের পারবয়ারঝাপা গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে মারপিট ও চাঁদাবাজীর অভিযোগ এনে চেয়ারম্যান এনামুল সহ ৩১ জনকে আসামী করে থানায় মামলা করেন। যার নং- ১৭।


এ ক্যটাগরির আরো খবর..