× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি-দুর্ভোগে পানিবন্দী মানুষ

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০২২
দুর্ভোগে পানিবন্দী মানুষ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ৩ দিন ধরে পানিবন্দী জীবন যাপন করছেন উপজেলার রৌমারী, শৌলমারী, দাঁতভাঙা ও যাদুর চর ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ। কাঁচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা।

ঘর-বাড়ির পানি স্থায়ী হওয়ায় শুকনো খাবারের সংকটে পড়েছেন অনেক পরিবার। এ ছাড়া চারণভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা।

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুর চর গ্রামের বন্যা কবলিত রহিমা বেগম বলেন, ৩ দিন ধরে ঘরের ভেতর পানি। রান্না করতে পারছি না। পানির কারণে নিজেরা ছেলে-মেয়ে নিয়ে সমস্যায় আছি। এ ছাড়া পালিত গরু-ছাগল নিয়েও বিপাকে পড়েছি আমরা।

দাঁতভাঙা ইউনিয়নের বেলাল হোসেন বলেন, হঠাৎ ভারতীয় পানি এসে আমার এখানকার নিচু এলাকাগুলো ডুবে গেছে। পানি দীর্ঘদিন থাকলে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হবে। তবে পানি এখন নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হবে বলে ধারণা করা হচ্ছে।

বন্যার পানিতে শাক-সবজি, মরিচ, কাউন, তিল, পাটসহ বিভিন্ন ফসলের খেত পানিতে নিমজ্জিত হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। উপজেলার সদর ইউনিয়নের কৃষক আজিজুল হক জানান, আমরা চরাঞ্চলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু বন্যার পানিতে তলিয়ে সব শেষ হয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..