× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

স্টাফ রিপোর্টার, যশোর

এসএসসি যশোর বোর্ডে গড় পাশের হার ৮৬.১৭ জিপিএ-৫ পেয়েছে ২০৬১৭

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
এসএসসি যশোর বোর্ডে গড় পাশের হার

এবছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে গড় পাশের হার ৮৬.১৭ শতাংশ। গতবছর যা ছিল ৯৫.১৭। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭জন। গতবার থেকে জিপিএ-৫ ও পিছিয়ে রয়েছে এই বোর্ডের শিক্ষার্থীরা। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ শিক্ষার্থী।

আজ শুক্রবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমদ এই তথ্য উপস্থাপন করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, খুলনা বিভাগের ২ হাজার ৫৫৩ টি প্রতিষ্ঠোনর শিক্ষার্থীরা ২৯২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৫৫  হাজার ৭৫৯জন। যাদের মধ্যে পাশ করেছে ১লাখ ৩৪ হাজার ২১৩জন। পাশের হার ৮৬.১৭। যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবছর ১৯৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাশ করেছে; অর্থাৎ শতভাগ পাশ করেছে। আর শতভাগ ফেল করেছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে ফলাফল পেয় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের দাবি, করোনার পরে পূর্ণ নম্বরে পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল্যায় হওয়ায় তারা বেশ খুশি।
শিক্ষক এবং অভিভাবকরাও সন্তানদের সাফল্যে আনন্দিত। করোনাসহ নানা সংকটের মধ্যেও পড়ালেখা চালিয়ে সন্তানরা ভালো ফলাফল করায় তাদের চোখে মুখে সন্তুষ্টির অভিব্যক্তি।

এদিকে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, ফলাফল গত দুই বছর তুলনায় কিছুটা খারাপ হলেও এটাই প্রকৃত ফলাফল। কারণ গত দুই বছর সর্ট সিলেবাসে পরীক্ষা নেয়া হয়েছে। যে কারণে পাশের হার বেশি ছিল। এবছরের পাশের হার এবং ২০২০ সালের পাশের হার কাছাকাছি। এ এ ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..