× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

এমআরটি লাইন-১ থেকে রামপুরা স্টেশন বাদ দেওয়ার দাবি এলাকাবাসীর

SDutta
হালনাগাদ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন- ১ থেকে রামপুরা স্টেশন নির্মাণ বাদ দেওয়া অথবা উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে রামপুরা এলাকার স্থায়ী বাসিন্দারা। শনিবার (৯ জুলাই ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জমি হারানোর তালিকায় নাম আসা বাড়ির মালিকরা। এদের মধ্যে আছেন শেখ জিয়া উদ্দিন আহমদ, মো. আনোয়ার হোসেন, মো. তাইজুল ইসলাম, স্বপন আহমেদ, আদিলরুবা বেগম ও তানিয়া আক্তার রিমা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোয়ার হোসেন শেখ।

তিনি বলেন, এমআরটি লাইন-১ মোট ১২টি স্টেশন আছে। এসব স্টেশনের মধ্যে  আফতাব নগর-রামপুরা-মালিবাগ স্টেশন তিনটি দেড় কিলোমিটারের মধ্যে পড়েছে যা খুব কাছাকাছি। প্রতিটি স্টেশন নির্মাণ করতে তিন হাজার কোটির অধিক টাকা খরচ হবে। তার চেয়ে স্টেশনের সংখ্যা কমিয়ে দিলে লোকজনের তেমন কোনো ক্ষতি হবে না। বরং অনেকের রুটি রুজি বেঁচে যাবে।

রামপুরাবাসী মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে তাদের এলাকার স্টেশনটি নির্মাণ না করার দাবি জানিয়ে আসছে। রামপুরা স্টেশন নির্মাণ বাদ দিলে ১৫ টি বাড়ির মালিক জমি হারাবে না। এতে কিছু দোকানপাট বেঁচে যাবে। ৫০০ লোকের কর্মসংস্থান বেঁচে যাবে।

তার পরও তারা প্রস্তাব করেন, কর্তৃপক্ষের কাছে রামপুরা স্টেশন নির্মাণ যদি একান্ত জরুরি বলে মনে হয় তবে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে অথবা পূর্বাচলের ১০০ ও ২০০ ফিটের মধ্যে অনুরূপ জমি দিয়ে পুনর্বাসন করা হোক। এ দাবি জানিয়েছেন তারা।

তারা আরো বলেন, তাদের কে ঢাকার ডিসি ও মেট্রোরেল কর্তৃপক্ষ প্রায়ই ডাকে। কিন্তু কোনো সমাধান তারা দিতে পারেন না। রামপুরা এলাকার জমি শতাংশ প্রতি ৫২ ও ৫৩ লাখ, কোনো কোনো স্থানে ৩৬ লাখ ধরেছেন। অথচ সেখানে জমির প্রকৃত মূল্য শতাংশ ১২ কোটি। আমাদেরকে শতাংশ প্রতি ১২ কোটি দিলে আমরা সরকারের কাছে জমি ছেড়ে দিতে রাজি অথবা পূর্বাচলে আমাদের পুনর্বাসন করা হোক।

এসব কথা বলে তারা সংবাদ সম্মেলন শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..