× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

এক কোটি টাকা করে জরিমানা করলো দশ বেসরকারি মেডিক্যাল কলেজকে

admin
হালনাগাদ: রবিবার, ২১ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ দেশের সর্বোচ্চ আদালত ভর্তি পরীক্ষায় শর্ত পূরণ না করার পরও ১৫৩ শিক্ষার্থীকে ভর্তি করায় দশ বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিটিকে এক কোটি টাকা করে মোট দশ কোটি টাকা জরিমানা করেছেন ।

আজ রোববার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

জরিমানার এই অর্থের অর্ধেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই অর্থ দিয়ে একটি এফডিআর ফান্ড গঠন করতে বলা হয়েছে। ওই ফান্ড থেকে যে লভ্যাংশ আসবে তা দিয়ে বিশ্ববিদ্যালয়ে গরীব ও মেধাবি শিক্ষার্থীদেরকে বৃত্তি দিতে করতে বলা হয়েছে।

জরিমানার বাকি অর্ধেক অর্থ কিডনি ফাউন্ডেশন ও লিভার ফাউন্ডেশকে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে এই অর্থ থেকে কোনো ধরনের ট্যাক্স না নিতে এনবিআরকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

আগামী দশ দিনের মধ্যে ওই বেসরকারি মেডিক্যাল কলেজসমূহকে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। অর্থ পরিশোধ করলে ১৫৩ শিক্ষার্থীকে প্রথম পর্বের (ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশেন) রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিতে বলা হয়েছে।

এই ১০ বেসরকারি মেডিক্যাল কলেজ হলো- শমরিতা মেডিক্যাল কলেজ, সিটি মেডিক্যাল কলেজ, নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ, জয়নুল হক শিকদার মেডিক্যাল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজ, তাইরুন নেছা মেডিক্যাল কলেজ, আইচি মেডিক্যাল কলেজ, কেয়ার মেডিক্যাল কলেজ ও আশিয়ান মেডিক্যালল কলেজ।

উল্লেখ্য, এর আগে ভর্তি পরীক্ষার নম্বরের শর্ত পূরণ না হওয়ার পরও ১৫৩ শিক্ষার্থীকে ভর্তি করায় দশ বেসরকারি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না এবং কেন তাদের জরিমানা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছিল।

এসব বেসরকারি মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ও অধ্যক্ষকে ২১ অগাস্টের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলেছিলেন আপিল বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..