× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি

ইসরাইলি ও আমেরিকান পণ্য বয়কটের দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
পণ্য বয়কটের দাবিতে

ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ইসরাইল ও আমেরিকার পণ্য বয়কটের দাবিতে মঙ্গলবার বেলা এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে মহাসড়কের কলেজ গেটে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব মো. আল-আমিন, কলেজ ছাত্রদলের আহবায়ক ইত্তেসাম পারভেজসহ অন্যান্যরা।

এসময় ছাত্রদলের নেতৃবৃন্দরা ইসরাইল ও আমেরিকার পণ্য বয়কটের জন্য সর্বস্তরের বাসিন্দাদের প্রতি আহবান করেন। একই দাবিতে ওইদিন দুপুরে মহাসড়কের মাহিলাড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে কর্মসূচীতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..