× Banner
সর্বশেষ
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

সুরঞ্জিত সেনগুপ্তের হৃদপিণ্ডে সফল অস্ত্রোপচার হয়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের হৃদপিণ্ডে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়েছে।

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায় তার অস্ত্রোপচার হয়। সুরঞ্জিতের হৃদপিণ্ডে সর্বাধুনিক চিকিৎসা এলএএ ডিভাইস ক্লোজার অপারেশন করা হয়।

অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব (পিএস) এ টি এম মোয়াজ্জেম হোসেন। তিনি জানান, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তার টি অই সি অং ও ডাক্তার জেস অংয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগের প্রবীণ এই নেতার অস্ত্রোপচার করা হয়।

সুরঞ্জিত সেনগুপ্ত বতর্মানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন অনিয়মিত হার্ট ও হেমাটোলজি সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। আর দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে আর্শীবাদ ও দোয়া চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..