× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

সালথায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় সালথা বাজার থানা রোডে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখার প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মাহবুব আলম, ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র এসিস্ট্যান্ট ইয়াকুব আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সালথা শাখার ইনচার্জ মেহেদী হাসান, স্থানীয় ওয়ালিদ ফকির, আরিফ হোসেন প্রমূখ। এসময় ফিতা কেটে সালথা শাখার উদ্বোধন করেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..