মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
‘বাংলাদেশ জেল’ নাম বদলে হচ্ছে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিলেন প্রধানমন্ত্রীলবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালাআল-কায়েদা ইস্যুতে জাতিসংঘের অবস্থানকে ‘প্রোপাগান্ডা’ আখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রীরপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎগ্যাস সংকট আগের সরকারের পাপের ফল – তথ্য উপদেষ্টাআনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে – শিক্ষামন্ত্রীফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা – প্রধানমন্ত্রীসমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব – প্রধানমন্ত্রীসমতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত হলেই টেকসই উন্নয়ন সম্ভব – তথ্যমন্ত্রী

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ডে কয়েক হাজার বেসামরিক মানুষ মারা গেছে বলে দাবি করেন তিনি। রোববার রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি আরও বলেন, যুদ্ধে কত সেনা আহত হয়েছেন, তা আমি বলতে চাই না। এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণে সাহায্য করা হবে। এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন, এটা আমাদের জন্য বড় ক্ষতি। তবে মৃত্যুর সংখ্যাটা ৩ লাখ বা দেড় লাখ নয়। (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন।

সাধারণত যুদ্ধ শুরুর পর থেকে কোন দেশই নির্দিষ্ট করে হতাহত সেনার সংখ্যা তেমন জানায়নি। তবে জেলেনস্কি এবার তার দেশের নিহত সেনার সংখ্যা জানালেন। এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে সহায়তা সরবরাহে বিলম্ব করছে পশ্চিমারা। এরপরেই নিহত সেনার সংখ্যা জানালেন জেলেনস্কি। এদিকে মার্কিন কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে ইউক্রেনের প্রায় ৭০ হাজার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় দ্বিগুণ।

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে সহায়তা সরবরাহে বিলম্ব করছে পশ্চিমারা। এরপরেই নিহত সেনার সংখ্যা জানালেন জেলেনস্কি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা দুই বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির যুদ্ধ। তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে রাশিয়া কোনো হিসাব দেয়নি। তারা বিষয়টিকে গোপন বলে মনে করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।