মুক্তিযুদ্ধের ন্যায় গেরিলা যুদ্ধ করে ষড়যন্ত্রকারীদের নিশ্চিহ্ন করতে হবে -ধর্ম প্রতিমন্ত্রী

শেখ হাসিনা আছেন তাই আমরা ভালো আছি, প্রবাসিরাও খারাপ নেই। জীবনের মূল্য দিয়ে হলেও আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করব। সেজন্য প্রয়োজনে মুক্তিযুদ্ধের ন্যায় গেরিলা যুদ্ধ করে ষড়যন্ত্রকারীদের নিশ্চিহ্ন করতে হবে। দেশ ও দেশের বাইরে সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
প্রতিমন্ত্রী আজ রাত ৯টায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন আরব আমিরাত কেন্দ্রিয় কমিটির অভিষেক অনুষ্ঠান ২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবন দিয়ে বাংগালী জাতিকে ভৌগলিক/রাজনৈতিক  স্বাধীনতা দিয়ে গেছেন,  অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্য নিয়ে স্বল্প সময়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা বংগবন্ধুকে অর্থনৈতিক স্বাধিনতার কাজ   সম্পন্ন করতে দেয়নি। তিনি আরো বলেন,
জাতির পিতার অবর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংগালী জাতির অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করে যাচ্ছেন। বাংলাদেশকে বিশ্বে আজ এক নতুন  উচ্চতায় পোঁছে দিয়েছেন। বাংলাদেশ এখন দরিদ্র  থেকে উন্নয়নশীল দেশের  কাতারে উন্নীত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বংগবন্ধুকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা মনে করেছিল তারা বাংলাদেশ কে নিশ্চিন্ন করে দিবে।কিন্তু তাদের জানা নাই মৃত মুজিব জীবিত মুজিবের চেয়ে অনেক বেশী শক্তিশালী। আল্লাহর অশেষ রহমতে বংগবন্ধুর দুই কন্যা বেঁচে আছেন তারা তাঁর অসমাপ্ত কাজ স ম্পন্ন ক রার জন্য জীবন বাজি রেখে করে যাচ্ছেন।
বংগবন্ধুর ন্যায় শেখ হাসিনাকে স রিয়ে দেয়ার জ ন্য দেশ-বিদেশে  যে ষড়যন্ত্র চলছে তা প্রতি হত ক রতে  প্রবাসীদের ঐক্যবদ্ধ  হ য়ে কাজ ক রতে হবে।
বংগবন্ধু ফাইন্ডেশনের সংযুক্ত আরব আমিরাত এর সমন্বয়ক মো: মনসুর সোবহানের সভাপতিত্ত্বে ও শহীদুল বাপ্পার সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় প্র ধান আলোচক হিসেবে  বক্তৃতা করেন বংগবন্ধু ফাইন্ডেশনের কেন্দ্রিয় কমিটির  সভাপতি ও ডেপুটি এটর্নী জেনারেল এম দাউদুর  রহমান (মিনা),   সাধারণ সম্পাদক: রসায়নবিদ  ড. মোহাম্মদ  জাফর ইকবাল,  দুবাই কন্স্যুলেটের লেবার  কাউন্সেলর ফাতেমা জাহান, বংগবন্ধু ফাঊন্ডেশনের ইউএই ভারপ্রাপ্ত সভাপতি মিসেস কাউসার নাজ নাসের, বাংলাদেশ সমিতি, আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, শারজাহ  সভাপতি আবুল বাশার, বংগবন্ধু ফাউন্ডেশন ইউএইএর ভারপ্রাপ্ত সাধারন  সম্পাদক হাজী সেলিম, সহসভাপতি শহীদুল  ইসলাম, সহ-সভাপতি শাহ আলম, মহিলা সম্পাদিকা নিশাত জাহান, ইউএই আওয়ামীলীগ এর নেতা জি এম জাগিরদার, দুবাই আওয়ামী লীগ এর সভাপতি দেলাওয়ার হোসেন, আলাইন আওয়ামী লীগ এর সভাপতি আনু, রাসেল  খায়মা বংগবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক জাফর আলম, আল আইন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, আজমান বংগবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি হাসান জাকির, শারজাহ সভাপতি সালাউদ্দিন বাপ্পী, দুবাই সভাপতি নাসির চৌধুরী,সাংগঠনিক সম্পাদক  নিজাম উদ্দিনপ্রমুখ।

অনুষ্ঠানে মিসেস কাউসার নাজ নাসেরকে  বংগবন্ধু ফাউন্ডেশন এর আরব আমিরাত শাখার সভাপতি করে  ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
ট্যাগ আজমান বংগবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি হাসান জাকিরআবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনআরব আমিরাতআল আইন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সেলিম তালুকদারআলাইন আওয়ামী লীগ এর সভাপতি আনুইউএই আওয়ামীলীগ এর নেতা জি এম জাগিরদারকেন্দ্রিয় কমিটির অভিষেক অনুষ্ঠানদুবাই আওয়ামী লীগ এর সভাপতি দেলাওয়ার হোসেনদুবাই কন্স্যুলেটের লেবার কাউন্সেলর ফাতেমা জাহানদুবাই সভাপতি নাসির চৌধুরীবংগবন্ধু ফাউন্ডেশন ইউএইএর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাজী সেলিমবংগবন্ধু ফাঊন্ডেশনের ইউএই ভারপ্রাপ্ত সভাপতি মিসেস কাউসার নাজ নাসেরবঙ্গবন্ধু ফাউন্ডেশনবঙ্গবন্ধু ফাউন্ডেশন আরব আমিরাতবাংলাদেশ সমিতিমহিলা সম্পাদিকা নিশাত জাহানরাসেল খায়মা বংগবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক জাফর আলমশারজাহ সভাপতি আবুল বাশারশারজাহ সভাপতি সালাউদ্দিন বাপ্পীসহ-সভাপতি শাহ আলমসহসভাপতি শহীদুল ইসলামসাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসাধারণ সম্পাদক: রসায়নবিদ ড. মোহাম্মদ জাফর ইকবাল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।