× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

ডেস্ক

মসজিদে ফজরের নামাজরত মুসল্লিদের ওপর হামলায় নিহত কয়েক ডজন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
নামাজরত মুসল্লিদের ওপর হামলা

বুরকিনা ফাসো নাতিয়াবোয়ানি শহরে মসজিদে ফজরের নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। এতে কয়েক ডজন মুসল্লি নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে নাতিয়াবোয়ানি শহরে একটি মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার দেশটির একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের দিনেই দেশটির নাতিয়াবোয়ানি শহরের একটি মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। ভোরে নামাজের সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি করলে বহু মুসিল্লির মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই পুরুষ।

এদিকে স্থানীয় মিডিয়াগুলো বলছে, হামলাকারীরা মোটরবাইকে করে এবং মেশিনগান নিয়ে মসজিদটিতে হামলা চালায়।

উল্লেখ্য, বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করে রেখেছে। হামলাকারীরা ইসলামপন্থি যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে, তারা একই দিনে স্থানীয়ভাবে অবস্থানরত সৈন্য এবং মিলিশিয়াকেও লক্ষ্যবস্তু করে।


এ ক্যটাগরির আরো খবর..